ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, নিউ যাত্রীসেবা নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা সোয়া দুইটার দিকে আগুন নেভায়।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বি এম ফরমান আলী বলেন, বাসে কেউ আগুন লাগাননি। এ সময় যাত্রীরা থাকলেও তাঁরা নেমে যেতে পেরেছিলেন। এটি একটি দুর্ঘটনা।

ads
ads
ads

Our Facebook Page

↑